বেলকুচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

৬ জুলাই, ২০২৬ | ৩:৫৮ অপরাহ্ণ
মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার ৬ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ  করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন- আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, বেলকুচি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল খালেক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান সামচুল হক প্রমুখ। অনুষ্ঠানের শেষে বিআরডিবির ১৯ জন উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।