পুকুরের উপর সৌন্দর্য বিলাচ্ছে ডুমুরগাছটি, মন কাড়ছে সৌন্দর্য পিপাসুদের

১২ জুলাই, ২০২৬ | ৭:৫৭ অপরাহ্ণ
মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মা (খিশামত নাকেন্দা) মৌজায়, পুকুরের উপর অবহেলায়- অযত্নে বেড়ে উঠা ডুমুরগাছটি সৌন্দর্য বিলাচ্ছে।যা নজর কেড়েছে সৌন্দর্য পিপাসুদের মনে। অনেকের চোখে এটি জঙ্গলে বেড়ে উঠা একটি সাধারণ গাছ মাত্র, অথচ এর রয়েছে নানবিধ ঔষধি গুণাগুণ।জানা যায়, এটি অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন ফল। এটি কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়, আবার শুকনো ডুমুর বা ‘অ্যানজির’ (Anjeer) হিসেবেও এটি ভীষণ জনপ্রিয়।​ ডুমুরে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার (আঁশ) থাকে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কার্যকর। শুকনো ডুমুর রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে পেটের সমস্যা অনেক কমে যায়। ​হৃদযন্ত্রের সুরক্ষা ও রক্তচাপ নিয়ন্ত্রণ ডুমুরের ভূমিকা রয়েছে। ​ডুমুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, যা শরীরে সোডিয়ামের (লবণ) ভারসাম্য বজায় রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালী সচল রেখে হৃদরোগের ঝুঁকি কমায়। ​এই ফলটি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের একটি চমৎকার উৎস। হাড়ের ঘনত্ব বাড়াতে এবং অস্টিওপোরোসিসের মতো হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধে ডুমুর নিয়মিত খাওয়া উচিত। ​ডুমুরে থাকা ভিটামিন ‘সি’, ‘ই’ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে, বলিরেখা দূর করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। এবিষয়ে,কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, উদ্ভিদবিদ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন,ডুমুরের ফুল ফলের ভেতরের দেয়ালে অসংখ্য ক্ষুদ্র ফুল হিসেবে জন্মায়। ডুমুরের ফুল খালি চোখে সহজে দেখা যায় না, তাই বাংলায় “ডুমুরের ফুল” কথাটি এমন কোনো জিনিস বোঝাতে ব্যবহৃত হয় যা খুবই বিরল বা চোখে পড়ে না। ডুমুরের ফুল লুকানো থাকলেও এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি ফুল এবং ফুলের সব মৌলিক বৈশিষ্ট্যই এতে বিদ্যমান।