নাজিমখানে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ আগস্ট ২০২৬ইং সকালে নাজিমখান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। মাহফিলে নাজিমখান ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলপূর্ব আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং আপোষহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ব ক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিনাশী প্রতীক। দেশের প্রতিটি গণতান্ত্রিক অর্জনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।