মহাদেবপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২৯ আগস্ট, ২০২৬ | ১০:১২ অপরাহ্ণ
কুমিল্লা প্রতিনিধি: , দৈনিক বাংলাখবর প্রতিদিন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রোকেয়া কমিউনিটি সেন্টারে কাসেম আলী সরদার - জয়নুর বিবি বহুমূখী কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ১৫৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. মুহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. এস,এম রাহিদুজ্জামান, পরিচালক মো. সাদেকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি এ,কে,এম ফারুক হোসেন প্রমূখ। এছাড়াও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক মোঃ সজল, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, মো. ফজলুল হক ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী নন্দিনী রায় তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের কে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।