কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯
৮ নভেম্বর, ২০২৬ | ১:২৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক-সংশ্লিষ্ট ব্যক্তি, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি রয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।