ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অ’বৈ’ধ বাংলা ড্রেজার ধ্বং’স

২৩ নভেম্বর, ২০২৬ | ১২:৪৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাংলা ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ড্রেজারের বালু উত্তোলনের পাইপগুলোও ভেঙে ফেলা হয়েছে। বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন রোববার (২৩ নভেম্বর) রাত ১১টায় উপজেলা দিঘলকান্দিরইউনিয়নে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঝিনাই নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করে যাচ্ছে। এতে করে আশে পাশের কৃষি জমি হুমকির সম্মুখীন হওয়ায়।উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে মাইজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নুরী তাসমিন উর্মি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ নবাব আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরী তাসমিন উর্মি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর পরিবেশ ও আশপাশের এলাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা ড্রেজারটি ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।