অটোরিকশার দাপটে হারিয়ে যাচ্ছে সড়কের শৃঙ্খলা

২৫ নভেম্বর, ২০২৬ | ৮:৫৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ব্যাটারিচালিত রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে দিন দিন জটিল হয়ে উঠছে টাঙ্গাইল নগরের সড়ক পরিস্থিতি। শহরের ব্যস্ত সড়ক থেকে গুরুত্বপূর্ণ মোড়-প্রায় সবখানেই বাড়ছে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার দাপট। এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো এবং অব্যবস্থাপনায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ থেকে শুরু করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। নগরবাসীর অভিযোগ, এসব যানবাহনের সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায় শহরে চলাচল দিন দিন কঠিন হয়ে পড়ছে। জেলা ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, শহরে বৈধ ইজি বাইক (অটো) ৪ হাজার ২শ’টি, ব্যাটারিচালিত অটোরিকশা দুই শিফটে ৬ হাজার চলাচল করছে। এ ছাড়াও ব্যাটারিচালিত রিকশার (টেসলা) কোনো পরিসংখ্যান নেই। তবে বেসরকারি হিসেবে মতে, এর দ্বিগুণও বেশি ব্যাটারিচালিত অটোরিকশা এবং রিকশা রয়েছে টাঙ্গাইল শহরে। ‘অদক্ষ চালক এবং অতিরিক্ত যানবাহনের কারণে শহরে যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইল ট্রাফিক বিভাগ যানজট নিরসনের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পৌরসভা কর্তৃক ইজিবাইকগুলো পুরো বডি দুটি কালারে ভাগ করে দেবে এবং দুটি শিফটে তা চলাচল করবে। অনুমোদিত ব্যতিত কোনো গাড়িই চলতে পারবে না।’ যানজটে স্থবির হয়ে পড়ছে শহর জানা গেছে, দিনের কর্মব্যস্ত সময়ে সিএনজি, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাসের চাপে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। ভিক্টোরিয়া রোড, নিরালা মোড়, মেইন রোড, পুরাতন ও নতুন বাসস্ট্যান্ড এবং পার্কের বাজার এলাকায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। এতে কার্যত স্থবির হয়ে পড়ে শহরের স্বাভাবিক চলাচল। অন্যদিকে, জেলার একমাত্র নতুন বাস টার্মিনালটি ১৯৮১ সালে নির্মিত ছয় একর জায়গার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অথচ কয়েক গুণ বেড়েছে যানবাহনের সংখ্যা। ফলে টার্মিনাল ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়ছে পাশের মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে রোগী পরিবহনে। যানজটে আটকে প্রায়ই ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স চলাচল। শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাস স্ট্যান্ড, কলেজ মোড়, নতুন বাস স্ট্যান্ড, বেড়াডোমা, শান্তি কুঞ্জের মোড়ে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে সিএনজি স্ট্যান্ড। ফলে প্রতিদিন সকাল-বিকেল শহরের এই স্থানে যান চলাচল স্থবির হয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে পুরো শহরে। বিশেষ করে স্কুল-কলেজ ছুটি হওয়ার পরে বিভিন্ন মোড়ে যানজট আরও তীব্র হয়। ‘দ্রুত টাঙ্গাইলের জন্য একটি পূর্ণাঙ্গ নগর পরিকল্পনা প্রয়োজন। নতুন বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর, ড্রেনেজ ব্যবস্থার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন প্রয়োজন। ফুটপাত ও পার্কিং জোন নির্ধারণ এবং খেলার মাঠ ও শিশু পার্ক পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাঙ্গাইলকে বাসযোগ্য করতে হলে দ্রুত এই বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।’ পৌরসভার রাস্তার অধিকাংশ ফুটপাত হকারদের দখলে পৌরসভার রাস্তার অধিকাংশ ফুটপাত হকারদের দখলে। পথচারীদের রাস্তা দিয়েই হাঁটতে হচ্ছে। নতুন মার্কেট, আবাসিক ভবন গড়ে উঠছে কিন্তু পার্কিং, খোলা জায়গা রাখা যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় যানবাহন, মোটরসাইকেল শহরের সিডিসি ও ক্যাপসুল মার্কেটের সামনের রাস্তা দখল করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে যানজট বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় বড় গাড়ি কিংবা প্রাইভেট কার দাঁড়ালে ব্যস্ততম রাস্তা বন্ধ হয়ে যায়। শহরের মার্কেট কর্তৃপক্ষ রাখেনি কোনো পার্কিং জোন। শহরের পার্ক বাজার কিংবা খেলার মাঠ টাঙ্গাইল স্টেডিয়ামে যেতেও পিকআপ কিংবা ট্রাকের কারণে এই সমস্যা। ট্রাকের কারণে ওই এলাকার পরিবেশটা নোংরা এবং যানজটে ভরা। ‘শহরে প্রতিদিনই অটোরিকশার যানজট লেগে থাকে। এর ফলে আমাদের দুর্ভোগের সীমা নেই। ছেলে মেয়েদের স্কুল-কলেজে যেতেও সমস্যা হচ্ছে। অনেক দীর্ঘ যানজটের কারণে পায়ে হেঁটেও যেতে হচ্ছে।’ বর্তমানে শান্তিকুজ্ঞ মোড়ের যানজটের দিন দিন বেড়েই যাচ্ছে। এই যানজটের কারণে শহরে যাতায়াত প্রচুর সমস্যা হচ্ছে। বিশেষ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বড় বড় ২টি কিংবা ৩টি গাড়ি এই মোড়েই যানজট লেগে যায়। স্থানীয়রা জানায়, দিন দিন শহরে ব্যাটারিচালিত রিকশা ও অটো বাড়ছে। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে সব শ্রেণীর মানুষের। বিশেষ করে প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও আমরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। ধারণ ক্ষমতার থেকেও কয়েকগুলো শহরে ব্যাটারিচালিত রিকশা ও অটো রয়েছে। সচেতন নাগরিকের মতে, টাঙ্গাইল শহরে সরু রাস্তার পাশে নতুন নতুন মার্কেট নির্মাণ হচ্ছে। এই মার্কেটে গাড়ি কিংবা মোটরসাইকেল রাখার জন্য পার্কিং জোন রাখা হচ্ছে না। টাঙ্গাইল শহরে নেই গাড়ি রাখার অত্যাধুনিক পার্কিং জোন। শহরে পৌরসভা কিংবা সিডিসি পার্কিং জোনে কিছু গাড়ি রাখা যায়। যা প্রয়োজনের তুলনায় নগণ্য। টাঙ্গাইল জেলা শহর হিসেবে দ্রুত বাড়ছে। কিন্তু পরিকল্পনা ছাড়া বৃদ্ধি, শহরটাকে বসবাসের অনুপযোগী করে তুলছে। এখনই সঠিক পরিকল্পনা ও কঠোর বাস্তবায়ন না হলে আগামী ৫-১০ বছরে টাঙ্গাইলবাসীর দুর্ভোগ আরও বাড়বে। এই অবস্থায় টাঙ্গাইল নগরীর সুন্দর ও যানজটমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের সুষ্ঠু পরিকল্পনা দ্রুতই নিতে হবে এবং সুষ্ঠু পরিকল্পনার সঠিক বাস্তবায়নই সম্ভব টাঙ্গাইল নগরীর ফিরে আসা। নগরবাসীর প্রত্যাশা, শুধু অভিযান চালিয়ে নয় বরং নতুন যানবাহন তৈরির নিয়ন্ত্রণ, নিবন্ধন ব্যবস্থার কঠোর প্রয়োগ, চালকদের দক্ষতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার মধ্য দিয়ে ফিরবে স্বস্তি। জানা গেছে, টাঙ্গাইল শহরের আশপাশের ২০টির বেশি অবৈধ কারখানায় তৈরি হচ্ছে এসব রিকশা এবং অটোরিকশা। প্রতি মাসে রাস্তায় যোগ হচ্ছে নতুন ৩শ’ থেকে ৪শ’ ব্যাটারিচালিত এই ধরনের যানবাহন। ব্যস্ত সড়কগুলোতে প্রতিনিয়তই থাকে এসব রিকশার ভিড়। অভিযোগ রয়েছে, অনুমোদনহীন ও অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা এবং অটোরিকশার চলাচল এই ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে। শহরের বাসিন্দা মামুন সরকার জাগো নিউজকে বলেন, শহরে প্রতিদিনই অটোরিকশার যানজট লেগে থাকে। এর ফলে আমাদের দুর্ভোগের সীমা নেই। ছেলে মেয়েদের স্কুল-কলেজে যেতেও সমস্যা হচ্ছে। অনেক দীর্ঘ যানজটের কারণে পায়ে হেঁটেও যেতে হচ্ছে। রফিক মিয়া জাগো নিউজকে বলেন, টাঙ্গাইল এখন আর আগের টাঙ্গাইল নেই। রাস্তায় বের হলেই ধুলা আর যানজট। বাচ্চাদের নিয়ে একটু হাঁটার জায়গা নেই। শিশুদের জন্য এই শহর নিরাপদ নয়। বেবি স্ট্যান্ড সিএনজি ও অটোরিকশা শ্রমিক সমিতির আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল জাগো নিউজকে বলেন, কনস্ট্রাকশন কোম্পানি এনডিএ বেবিস্ট্যান্ডের বেশ কিছু জায়গা দখল করে আছে। সেই জায়গাটি উদ্ধার করে সিএনজি পার্কিংয়ের ব্যবস্থা করলে টাঙ্গাইল-নাগরপুর আঞ্চলিক সড়কে যানজট কমবে। কচুয়াডাঙ্গা-এয়ারপোর্ট রোডে কিছু অটোরিকশা সরিয়ে নিলে মূল সড়কে চাপ কমবে। টাঙ্গাইল পৌর সভার নগর পরিকল্পনাবিদ শহিদুল ইসলাম বলেন, একটি পরিকল্পিত নগরে ২০ ভাগ জায়গা রাস্তার জন্য বরাদ্দ থাকে। এছাড়া ৪০ ভাগ বসতি ও ১০ ভাগ জায়গায় খেলার মাঠ, ১০ ভাগ ড্রেনেজ ব্যবস্থার জন্য থাকতে হয়। টাঙ্গাইল পৌরসভায় এর কোনো কিছুই নেই। শহরের যানজট নিরসনে অটো-রিকশা দুই শিফটে চালানোর পরিকল্পনা রয়েছে। অবৈধ দখল উচ্ছেদে অভিযান চলছে। শহরের জন্য নতুন মাস্টারপ্ল্যানের কাজও হাতে নেওয়া হয়েছে। টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সভাপতি অকিবুর রহমান ইকবাল বলেন, দ্রুত টাঙ্গাইলের জন্য একটি পূর্ণাঙ্গ নগর পরিকল্পনা প্রয়োজন। নতুন বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর, ড্রেনেজ ব্যবস্থার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন প্রয়োজন। ফুটপাত ও পার্কিং জোন নির্ধারণ এবং খেলার মাঠ ও শিশু পার্ক পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাঙ্গাইলকে বাসযোগ্য করতে হলে দ্রুত এই বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। টাঙ্গাইল ট্রাফিক বিভাগের টিআই এডমিন হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, অদক্ষ চালক এবং অতিরিক্ত যানবাহনের কারণে শহরে যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইল ট্রাফিক বিভাগ যানজট নিরসনের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পৌরসভা কর্তৃক ইজিবাইকগুলো পুরো বডি দুটি কালারে ভাগ করে দেবে এবং দুটি শিফটে তা চলাচল করবে। অনুমোদিত ব্যতিত কোনো গাড়িই চলতে পারবে না।