নাটোরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

২৮ ডিসেম্বর, ২০২১ | ৬:০১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

“বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে নিয়ে নাটোরের নলডাঙ্গায় দুইদিন ব্যাপি ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৮শে ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে র্ভাচুয়ালী উদ্বোধন করেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌসসহ অনেকে।বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ টি ষ্টল অংশ গ্রহন করেন।