জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

২৯ ডিসেম্বর, ২০২১ | ৭:৩৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২১ শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২১ শুভ উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন,সহকারী কমিশনার (ভুমি)আবু সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমূখ।