বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মধুখালীতে সদস্যদের মাঝে ঋণ বিতরণ

৩০ ডিসেম্বর, ২০২১ | ৮:১৯ অপরাহ্ণ
শাহজাহান হেলাল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

ফরিদপুরের মধুখালীতে মহামারী করোনায় ক্ষতিগস্থ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মধুখালী উপজেলার উদ্যোগে পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যদের মাঝে ৪ ভাগ সার্ভিস চার্জে ঋণ বিতরণ করা হয়েছে । ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মধুখালী উপজেলা কর্মকর্তা সুব্রত কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ঋণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা মোঃ ফিরোজ নেছার, এআরডিও তামান্না খাতুন, মাঠ সংগঠক আবু তারেকসহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিণ্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অফিস প্রধান এবং সদস্যগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ১ কোটি ৬৯ লক্ষ টাকা ১১১ জন পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যদের মাঝে স্বল্প সার্ভিস চার্জে টাকার চেক বিতরণ করা হয়েছে।