ব্যর্থতার দায়ে একাধিক খেলোয়াড়কে বিতাড়িত করছে ম্যানইউ
২১ মে, ২০২২ | ৩:৪৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
শিরোপা ছাড়াই ২০২১-২২ মৌসুম পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জায়গা করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগেও। এমন বিধ্বস্ত মৌসুম শেষে বাধ্য হয়ে ক্লাবের সবকিছুতে আমূল পরিবর্তন আনছেন কর্তারা। ইতোমধ্যে নতুন কোচও নিয়োগ দেয়া হয়েছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা গেছে, গ্রীষ্মকালীন দলবদলে অন্তত ১০ জন ফুটবলারকে বিতাড়িত করতে পারে ক্লাবটি। মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন এমন খেলোয়াড়দের তালিকায় আছেন এডিনসন কাভানি, নেমাঞ্জা ম্যাটিচ, হুয়ান মাতা, লি গ্রান্ট ও পল পগবারা। এদের প্রত্যেকেই ইউনাইটেডের হয়ে শেষ এক বছরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। আর কাকে বাদ দেয়া হবে তা নিশ্চিত করবেন নতুন কোচ এরিক টেন হ্যাগ। তবে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখার পক্ষে এই ডাচ কোচ।