দুমকিতে জলিশা মাধ্যমিক বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের মতবিনিময় সভা ও শিক্ষা উপকরন বিতারন

৩ নভেম্বর, ২০২২ | ১১:১৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালী জেলা দুমকি উপজেলা জলিশা মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার বেলা ২ টার সময় বিদ্যালয় প্রাংগনে সততা সংঘের সদস্য সহ সকল ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন বিতারন করেন, পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক জাবেদ হাবিব,সোমারানী সরকার উপসহকারী পরিচালক ও মোঃ কামরুল ইসলাম সহকারী পরিচালক(দুদক)পুরুষ্কার বিতরনের আগে পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাবেদ হাবীব,সহকারী পরিচালক, দুদক, পটুয়াখালী, তিনি ছাত্র ছাত্রীদের মাঝে দূর্নীতি বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন,ছাত্ররাই আগামিদিনের কর্নধার।যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে অন্যায় ও অবিচার যেখানে থাকবে সেখানেই প্রতিরোধ করতে হবে।তাহলে কোন দূর্নীতি থাকবেনা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৈয়দ ফজলুল হক, দূর্নীতি প্রতিরোধ কমিটি, সভাপতি দুমকি উপজেলা, সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকমোঃ খলিলুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ নাসির উদ্দিন জুয়েল। উল্লেখ্য যে দুমকি উপজেলায় একমাত্র জলিশা। মাধ্যমিক বিদ্যালয় সহ পটুয়াখালী জেলায় মোট ১৭ টি প্রতিষ্ঠানে স্কেল, খাতা, জ্যামিতি, পানির পট,টিফিন বক্স ও কলমদানী ইত্যাদি শিক্ষা উপকরন দেয়া হয়।সততা সংঘের সদস্যদের জন্য ১টি ব্যাগ সেট সহ ছাতা প্রদান করা হয়।