রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ ০২ পদে প্রতিদ্বন্দ্বী ৯৫ জন
১২ই নভেম্বর ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলন। আর এই সম্মেলনকে ঘিরে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে সভাপতি ও সাধারন -সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর ২০২২ রোজ শনিবার বেলা ১২.০০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র- শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র কক্ষে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক আহসান হাবিব বাপ্পী, সহ-সম্পাদক আফি আজাদ বান্টি সহ পদপ্রত্যাশী নেতাকর্মীরা।