লোকে লোকারণ্য বরিশাল গন সমাবেশ!!

৫ নভেম্বর, ২০২২ | ৯:৫৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপির গন সমাবেশের ধারাবাহিকতায় বরিশাল বিভাগীয় গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ই অক্টোবর ২০২২ শনিবার বঙ্গবন্ধু উদ্যান ( বেলস পার্ক ময়দানে) এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হামলা মামলার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস,স্থায়ী কমিটির সদস্য জনাব জনাব আঃ মঈন খান, স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ সবেক মন্ত্রী জনাব আলতাফ হোসেন চৌধুরী, জনাব মজিবুর রহমান সরোয়ার, জনাব ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, জনাব সহ বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং প্রতিটি জেলা উপজেলা কমিটির সদস্য বৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। গণপরিবহন বন্ধ থাকার পরেও লোকসমাগম ছিল চোখে পরার মত। লোকে লোকারণ্য বরিশাল গন সমাবেশ বলে দাবী করেছেন বিএনপির নেতা কর্মীরা।