পটুয়াখালীতে উপ-সহকারীকে মারধরের ঘটনায় প্রকৌশলের বিরুদ্ধে অভিযোগ
মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলায় মিটার বসানোকে কেন্দ্রকরে দাপ্তরিক চিঠি দেওয়ায় ওজোপাডিকো উপ-সহকারী প্রকৌশলী এসএম করিম উপ-বিভাগীয় প্রকৌশলী ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈনুদ্দিন এর কাছে জানতে চাইলে উভয়য়ের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ৬নভেম্বর দুপুর ১টায় ওজোপাডিকো ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী দপ্তরের সামনে এ ঘটনা ঘটে। উপ-সহকারী প্রকৌশলী করিম জানায়ঃ গতকাল একটা সোকাজ চিঠি করেছে সে বিষয় আমি উপ-বিভাগীয় প্রকৌশলী মাঈনুদ্দিন এর কাছে ভূল স্বীকার করে বলে আসছি এবং আমাকে আবার একটি সোকাজ চিঠি করেছে আমি ভূল স্বীকার করলাম তারপরও আমাকে আবার সোকাজ চিঠি করেছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি প্রতিদিন একটি করে সোকাজ চিঠি দিব। এবং তোমার বদলী না হওয়া পর্যন্ত প্রতিদিন একটি করে সোকাজ চিঠি দিতে থাকব এর পর আমি বললাম আপনি চিঠি দিতে থাকেন আমি জবাব দিতে থাকব অফিসের কোন কাজ করার দরকার নাই। এসব কথা ভিডিও করতে থাকে আমি বললাম এসব আবার ভিডিওর দরকার আছে তিনি বলেন,বলতে থাকেন এই বলে আমি মোবাইল ফোনটা নিয়ে যাই এতে আমার উপর ক্ষীপ্ত হয়ে আমাকে এলোপাথারী মারতে থাকলে আমার মাথা ফেটে যায়। আমি থানায় চলে যাই। থানা থেকে আমাকে একজন পুলিশ হাসপাতালে নিয়ে এসে ভর্তী করেন। উপ-বিভাগীয় প্রকৌশলী মাঈনুদ্দিন জানায়, উপ-সহকারী প্রকৌশলী এস এম করিমকে উপজেলা পরিষদে একটা মিটার কানেকশন দিয়েছেন বিল আসে নাই। দীর্ঘদিনের বিল পাওনা আছে ও ভূয়া কানেকশন দিয়েছেন। সে জন্য দাপ্তরিক শৃঙ্খলার জন্য উপ-সহকারী প্রকৌশলী এস এম করিমকে একটা চিঠি দিয়েছি ও সবুজ বাগ একটি কানেকশন দিয়েছে এসব বিষয়ে উপ-সহকারীকে চিঠি দেওয়ায় উপ-বিভাগীয় প্রকৌশলী ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মাঈনুদ্দিন এর সাথে খারাপ ব্যবহার করেন । খারাপ ব্যবহার করায় আমি মোবাইলে ভিডিও ধারণ করিতে ছিলাম। তিনি মোবাইল ছিনিয়ে নিয়ে আমার সাথে হাতাহাতি করতে থাকেন যা সিসি ক্যামেরায় রেকর্ড আছে। আইডিপির সাধারন সম্পাদক রাইসুল ইসলাম বলেন উক্ত ঘটনা খুবই দুঃখ জনক সহকারী প্রকৌশলীকে এভাবে নির্বাহী প্রকৌশলী নির্যাতন করতে পারেনা গায় হাত দিতে পারেনা এ জন্য আমরা নিন্দা জানাই এ ব্যাপারে আইডিপির পক্ষ থেকে যা করনীয় তা আমরা করব। উর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বিষয়টাকে পর্যালোচনা করে উপযুক্ত বিচার করবেন। এ বিষয়ে পটুয়াখালী ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টা জানি, আমার কাছে কেহ অভিযোগ করেন নাই।