বাউফলে বি আর টি সি বাসের অনিয়ম

৮ নভেম্বর, ২০২২ | ১:৪০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

মোঃ জহিরুল ইসলাম, বাউফল প্রতিনিধি : দক্ষিণ অঞ্চল বাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর এ অঞ্চলের বাস চলাচলে ভিন্ন মাএা যোগ হয়েছে। এর ধারাবাহিকতায় ঢাকা থেকে বাউফলে ও বাস চলাচলে এসেছে আমুল পরিবর্তন। ঢাকা থেকে বাউফল যেতে বি আর টি সি পরিবহন যাএীদের মাঝে আধুনিকতার ছোঁয়া পেয়েছে।প্রতিদিন ঢাকা থেকে বাউফলে ও বাউফল থেকে ঢাকায় সকাল ও সন্ধায় বি আর টি সি বাস চলাচল করে ঢাকা থেকে বাউফলে যেতে পাঁচ কিংবা সাড়ে পাচ ঘন্টা সময় লাগে। যাএী প্রতি ভাড়া আটশত টাকা। কোন কোন সময় এর থেকে কম ভাড়ায় যাএী বহন করে। আর এ ভাড়া নিয়েই চলে লুকোচুরি খেলা।যদি কাউন্টারে যাএীর চাপ বেশী থাকে তাহলে কতৃপক্ষ আটশত টাকা থেকে ভাড়া কম নেয় না।আর যাএী কম থাকলে সাতশ, ছয়শ এমনকি পাচশত টাকায় যাএী বহন করে। এ বিপওি ঘটে বাস কাউন্টার ও সুপার ভাইজারের সাথে। বাস কাউন্টার ছাড়ার পর সুপারভাইজার যাএীদের কাছে আটশ টাকা দাবি করেন। যাএীরা বলে কাউন্টার থেকে কম ভাড়া বলে দিয়েছে। কিন্তু সুপারভাইজার নাছোড়বান্দা। এ নিয়ে যাএীদের সাথে খারাপ আচরণ করে। যাএীরা যখন কাউন্টারের সাথে যোগাযোগ করে তখন সেখান থেকে বলা হয় সুপারভাইজারের সাথে আপোষ মিটিয়ে নেয়ার জন্য। এছাড়া কেউ যদি ফোনে টিকেট কাটে এবং তার জন্য কাউন্টার থেকে যে সিট বরাদ্দ দেয়া হয় তা সুপার ভাইজার মানেন না। যাএীদের কোন কথায় কর্নপাত করেন না। এব্যপারে জনৈক এক শিক্ষক বিডিনিউজ ৯৯৯.কমকে জানান যে,আমি মোবাইল ফোনে তিনটি সিটের বুকিং দেই এবং পথিমধ্যে থেকে ওঠার কথা বলি।কিন্তু বাসে উঠে আমার জন্য বরাদ্দকৃত সিট পাইনি। সুপারভাইজার আমাদেরকে ড্রাইভারের পাশে বক্সের ওপর বসিয়ে দেন এবং আমার সাথে খারাপ আচরণ করেন।এবিষয়ে বিডিনিউজ ৯৯৯.কম কতৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাদের পাওয়া যায়নি।