অধ্যাপক ড. সুজিত সরকারের মৃত্যুতে রাসিক মেয়রের শোক
৮ নভেম্বর, ২০২২ | ৩:৪১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, কবিকুঞ্জের উপদেষ্টা, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার সরকার'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ৮ নভেম্বর রোজ মঙ্গলবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রফেসর ড. সুজিত কুমার সরকার এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে পরিবারসহ সেন্টমার্টিনে অবস্থানকালে হার্ট অ্যাটাকে পরলোক গমন করেন প্রফেসর ড. সুজিত কুমার সরকার।