র্যাব-১২’র অভিযানে কামারখন্দে ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী আটক।
সিরাজগঞ্জে ০৯ নভেম্বর দুপুর ১১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ১ নং ভদ্রঘাট ইউনিয়নের ভদ্রাঘাট বাজার পশ্চিম খান পাড়া এলাকায় আবুল উলাইয়া স্পিনিং লিমিটেড এর গেইটের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৭(সাতানব্বই) পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মোঃ সোহাগ আলী(২৬), পিতা-মোঃ হামিদুল ইসলাম, সাং-কাচারীপাড়া ভদ্রঘাট, থানা-কামারখন্দ, ২। মোঃ হারুন শেখ(৩৪), পিতা-সালাম শেখ, সাং-রঘুনাথপুর, থানা-সিরাজগঞ্জ সদর, উভয় জেলা-সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।