র্যাব-১২’র অভিযানে শাহজাদপুরে সাজাপ্রাপ্ত ০১ পলাতক আসামী গ্রেফতার।
১২ নভেম্বর, ২০২২ | ১:১০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
সিরাজগঞ্জে ১১ নভেম্বর বিকেল ০৫.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এন আই এ্যাক্টের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ হাফিজুল আলী(৩৫), পিতা-হোসেন আলী, সাং-কাংলাকান্দা, পোষ্টঃ নরিনা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ (সূত্রঃ এস/সি ১৯৫/২১ সি/আর ১২/২০(শাহ), স্মারক ৫০৭ (শাহ) তারিখ ২৫ এপ্রিল ২০২২ ইং ধারা এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারা) কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বিসিক বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এন আই এ্যাক্টের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামীকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।