পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার কারাগারে

১২ নভেম্বর, ২০২২ | ১:২৯ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট , দৈনিক বাংলাখবর প্রতিদিন

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বাবুল আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পৃথক দুটি আইনে বাবুল আক্তারসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। মামলার অন্য আসামিরা হলেন- বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস, বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া এবং ভাই হাবিবুর রহমান লাবু।