র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ বাজার এলাকায় ফেন্সিডিলসহ ০২ মাদক কারবারী আটক।
সিরাজগঞ্জে ১৩ নভেম্বর সকাল ০৬:৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের স্টেশন মাষ্টারের ভবনের পশ্চিম দিকে রেল লাইন সংলগ্ন মোঃ জয়নাল আবেদীন এর অস্থায়ী মুদি দোকানের দক্ষিণ দিকে নারিকেল গাছের নিচে অভিযান চালিয়ে ২৪৩(দুইশত তেতাল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক-ক্রয় ও বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ ফারুক হোসেন (২৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-গেদরা মারাধার, থানা-হরিপুর, ২। মোঃ আসাদুজ্জামান (২৭), পিতা-মোঃ আইযুব আলী, সাং-চামেম্বরী, থানা-ঠাকুরগাঁও, উভয় জেলা-ঠাকুরগাঁও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে।