বুয়েটছাত্র ফারদিন হত্যায় বান্ধবী বুশরাকে সাত দিনের রিমান্ড

১৪ নভেম্বর, ২০২২ | ২:১২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তার বান্ধবী বুশরাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আরও পড়ুন... বুয়েটছাত্র ফারদিন হত্যা, বান্ধবী বুশরা গ্রেপ্তার বৃহস্পতিবার (১০ নভেম্বর) তাকে রাজধানীর রামপুরা থেকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে রামপুরা থানা পুলিশ। এর আগে, বুধবার বুশরাসহ অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের করেছেন ফারদিনের বাবা। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। বান্ধবী বুশরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা কাজী নূর উদ্দিন একজন সাংবাদিক। আরও পড়ুন... বুয়েটছাত্র ফারদিন হত্যা, বান্ধবীকে আসামি করে বাবার মামলা গত ৪ নভেম্বর রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন। পরে সন্তানের খোঁজ চেয়ে ফেসবুকে একটি পোস্টও করেন নূরউদ্দিন রানা। সেখানে তিনি বলেন, ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার আগে তাকে শেষবার রামপুরা ব্রিজ এলাকায় দেখা যায়। ওই দিন রাত পৌনে ১১টা থেকে ১১টার মধ্যে ফারদিন সেখানে অবস্থান করছিলেন। এরপর তার বুয়েটের হল কিংবা বাসায় ফেরার কথা ছিল। কিন্তু সে ফেরেনি। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ বনানী ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।