উজিরপুরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ
বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায় ১৯ নভেম্বর শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়। উজিরপুর মডেল থানা পুলিশ অজ্ঞাত (৫০) এর মরদেহ উদ্ধার করেছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলি অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু নিশ্চিত করেছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের খোঁজ খবর জানার চেষ্টা চলছে। তিনি আরো বলেন লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান ১০ নভেম্বর অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধকে হাসপাতালের সামনে রাস্তার উপরে মূমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে ৪ টার দিকে তিনি মারা যান।