পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন আ. লীগের কর্মী সভা অনুষ্ঠিত

১৯ নভেম্বর, ২০২২ | ৭:১৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আ. লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার নতুন বাজারে শ্রীরামপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. নাসির উদ্দিন মৃধা এর সভাপতিত্ত্বে ও কে এম খলিলুর ইসলাম খলিল এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.হারুন-অর-রশীদ হাওলাদার। উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সভাপতি মো.আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান সিকদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের সদস্য মো. আমিনুল ইসলাম সালাম প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ স