ইতিহাসে আজকের এই দিনে
এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৬৩৯ - ডেরিনিয়ার হরফ প্রথমবারের মত শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন। ১৬৪২ - আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন। ১৭১৫ - টেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল। ১৭৫৯ - বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়। ১৮০০ - ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা। ১৮৩১ - বিখ্যাত বৃটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন। ১৮৫৯ - চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অব দ্য স্পিসিস’ প্রথম প্রকাশিত হয়। ১৯১৪ - বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন। ১৯২৩ - বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু। ১৯৩৩ - বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত। ১৯৫০ - ইরানের জাতীয় সংসদের জ্বালানী তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানী ও বৃটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে। ১৯৯৫ - দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া হয়। ২০০৪ - ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০১২ - বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক। জন্ম: ১৬৩২ - হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজ-বিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা। ১৬৫৫ - সুইডেনের রাজা একাদশ চার্লস। ১৭৮৪ - জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি। ১৮৬০ - গণিতজ্ঞ কে পি বসু। ১৮৬৪ - অঁরি দ্য ত্যুল্যুজ্-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর। ১৮৭৬ - জাপানি অণুজীববিদ হিডেও নোগুচি। ১৯২৬ - নোবেলজয়ী [১৯৫৭] চীনা-মার্কিন পদার্থবিদ সুং দাও লি। মৃত্যু: ১৫০৪ - স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলা। ১৫২৪ - বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামা। ১৭৪১ - সুইডেনের রানি উলরিকা ইলিওনেরা। ১৮৫৮ - ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা। ১৮৮৪ - বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ। ১৯৬৩ - লি হার্ভে অসওয়াল্ড, প্রেসিডেন্ট জন এফ. কেনেডির আততায়ী। ১৯৮২ - বারাক ওবামা সিনিয়র। কেনিয়ার অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা। ২০১৭- সাধক সঙ্গীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী।