রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০, মাদকদ্রব্য উদ্ধার

২৮ নভেম্বর, ২০২২ | ১১:৫৩ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৮ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ৯৯১ পিস ইয়াবা, ১২২ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৩১ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা ও ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।