এসএসসি পাশ করল সিংড়ার প্রতিবন্ধী রাসেল

২৯ নভেম্বর, ২০২২ | ২:৩৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

দুই হাত ও এক পা নেই। স্বাভাবিকের চেয়ে অনেক ছোট একটি পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে এসএসসি পরিক্ষায় অংশ নেয়া রাসেল মৃধা পাশ করেছে। সে এবার এসএসসি তে জিপিএ-৩.৮৮ পেয়েছে। তার এমন শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিন মজুর আব্দুর রহিম মৃধার ছেলে। সে এবার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করে। রাসেল মৃধা এই প্রতিবেদকের কাছে উচ্চ শিক্ষা গ্রহণ করে একটি সরকারি চাকুরির ইচ্ছা পোষন করেন। শিক্ষার্থী রাসেল মৃধার বাবা দিন মজুর আব্দুর রহিম মৃধা বলেন, ছেলের ফলাফলে বেশ খুশি। সরকারি সহায়তা পেলে রাসেলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। কিন্তু দিন অভাব-অনাটনের সংসারে ছেলের খেলা-পড়া বন্ধ হওয়ার আশংকা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।