রাজারহাটে কিন্ডারগার্টেন ও প্রি ক্যাডেট স্কুলে বিদায়ী অনুষ্ঠান

১ ডিসেম্বর, ২০২২ | ১২:১৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

৩০ নভেম্বর রাজারহাট কিন্ডারগার্টেন ও প্রি ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির ছাত্র / ছাত্রীদের বিদায় এবং দোয়া মাহ্ফিল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক বাদশা মিয়ার সঞ্চালনায় ও কারিগরি ও বানিজ্যিক কলেজ অধ্যক্ষ আলহাজ্ব আবুল হোসেন’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও উপজেলা আওয়ামী লীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব আবুনূর মোঃ আখতারুজ্জামান। প্রধান আলোচক বিশিষ্ট শিক্ষাবীদ আলহাজ্ব মনসুর আহমেদ, স্কুল পরিচালক মোঃ বদিউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক এবং কলামিষ্ট সরকার অরুণ যদু, বস্ত্র ব্যবসায়ী আব্দুল হামিদ, লেখক ও সমাজ সেবক তাজুল ইসলাম তাজু প্রমূখ।