ডিএমপি’র নিয়োমিত মাদকবিরোধী অভিযানে আটক ২৫
১ ডিসেম্বর, ২০২২ | ১:০৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগ। আটকের সময় তাদের হেফাজত থেকে ২৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ গ্রাম হেরোইন, ৩৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক সহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রুজু হয়েছে।