রাজারহাট উপজেলা আ’লীগের নতুন কমিটি গঠন! সভাঃ আবুনুর- সম্পাঃ আজাদ
নবীন প্রবিণের সমন্বয়ে রাজারহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার ভোররাতে কুড়িগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির আংশিক নাম ঘোষনা করেন। এরআগে বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ১ম পর্বে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামলীগের সভাপতি মন্ডলীর সদস্য সাজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক এমপি সফুরা বেগম রুমি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন,কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। এছাড়া এতে জেলা-উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ভাষণ দেন। পরে রাতে দ্বিতীয় পর্বে বিভিন্ন পদে সিভি গ্রহণ করা হয়। এরপর রাত ভর সার্কিট হাউজে প্রার্থীদের সাক্ষাত গ্রহণ করা হয়। শেষে বৃহস্পতিবার ভোরবেলা কুড়িগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আবুনুর মোঃ আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং আশিকুর রহমান মন্ডল সাবুকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করেন। এছাড়া সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মোল্লা,সহ-সভাপতি মোঃ সুবাহান আলী, সহ-সভাপতি আসিফ ইকবাল সোহরাওয়ার্দী রাজন, সহ-সভাপতি সাজেদুল মন্ডল চাঁদ, সহ-সভাপতি আব্দুল সবুর সরদার শাহিন,সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক,সহ-সভাপতি এরশাদুল নবীন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খন্দকার বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ আজাদ,সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা মিল্টন,সাবেরা সুলতানা হ্যাপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাজেদুল রহমান, দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার উত্তম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম রাসেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহিরুল ইসলাম,যুবত্রিয়া সম্পাদক মোঃ রুকুনুজ্জামান রোকন, বর্ণপরিবেশ সম্পাদক মোঃ মাহফুজার রহমান মনু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক খোয়ালিদ ইসলাম খোয়ালিদ,তথ্য গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান বিপ্লব, সিনিয়র সদস্য সাহের উদ্দিন ধনী সহ উপজেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয় ।