উজিরপুরে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বরিশাল জেলার উজিরপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২ ডিসেম্বর শুক্রবার ভোর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উজিরপুর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জড়ো হয়। সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য রেলী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস, এম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক হালদার, ভাইস-চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, শফিকুল ইসলাম বালি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সবুজ বালি, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামীসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে বর্ণাঢ্য রেলি,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে নেতাকর্মীরা।