ধামইরহাটে আইডিয়াল মাদরাসা শুভ উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে দক্ষ মানব সম্পদ তৈরির অঙ্গীকার নিয়ে আইডিয়াল মাদরাসা উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ডিসেম্বর ২০২২) বেলা ১১ টায় নূরানী শপিং কমপ্লেক্সের (থানার সামনে) দুই তালায় মাওলানা মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আজাহার আলী এর উদ্বোধন করেন। এসময় দু’জন পুরুষ ও চার’জন নারীসহ মোট ছয়’জন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করে নেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানীসহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন ও সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু আইডিয়াল মাদরাসার ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।