গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে পুলিশের চেকপোস্ট
৪ ডিসেম্বর, ২০২২ | ১২:২৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে পুলিশের চেকপোস্ট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। আজ শনিবার রাতে এই চেকপয়েন্ট বসানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ কমিশনার আব্দুল আহাদ দৈনিক বাংলাখবর প্রতিদিন’কে বলেন, মাদক ব্যবসায়ী, জঙ্গি ও অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এর অংশ হিসেবে গুলশান এলাকায়ও তল্লাশি চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও এ বিষয়টি দৈনিক বাংলাখবর প্রতিদিন'কে নিশ্চিত করেছেন।