বাউফলে বিয়ের দাবীতে অন্তঃসত্ত্বা এনজিওকর্মীর অবস্থান

৪ ডিসেম্বর, ২০২২ | ১১:২১ অপরাহ্ণ
মোঃ জহিরুল ইসলাম , দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর বাউফলে ফাতিমা আক্তার সাথী নামের এক এনজিও কর্মিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মাসের পর মাস ধর্ষন করেছে এক পাষন্ড প্রতারক। ফাতিমা আক্তার সাথী চরফ্যাশন থানার নজরুল নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিন আইচা গ্রামের মৃত্যু সিদ্দিকুর রহমান সিদুর মেয়ে। ফাতিমা ঢাকার একটি বেসরকারি এনজিও সংস্থায় চাকুরি করেন। ঐ পাষন্ড প্রতারকের নাম ইমরান নাজির। তিনি বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরওয়াডেল গ্রামের হুমায়ুন কবির মুহুরীর ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত দুই বছর পূর্বে ফেইজবুকের মাধ্যমে পরিচয় হয় একে অপরের সাথে। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। দীর্ঘ দুই বছর তারা সম্পর্ক করেন। গত দুই মাস আগে ইমরান নাজির তাকে বিয়ের প্রলোভন দেখায়। ঢাকার যাত্রা বাড়ী একটি ভাড়া বাসায় একই ছাদের নিচে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেন এবং শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ফাতিমা আক্তার সাথী অন্তঃসত্ত্বা হয় ব্যাপারটি জানাজানি হলে ইমরান নাজির বিয়ে করবে বলে প্রস্তুতি নিতে বলে। হঠাৎ করে সে পালিয়ে গ্রামের বাড়ী চলে আসে। ফাতিমা আক্তার সাথী বলেন, এরপর থেকে আমি ইমরানের সাথে আর কোন যোগাযোগ করতে পারিনি। ফোন দিলেও আমার ফোন রিসিভ করে না। কোন উপায় না পেয়ে আমি এখানে (ইমরানের গ্রামের বাড়ী) চলে আসি। কিন্তু তাদেরকে না পেয়ে আমি স্থানীয় ইউপি সদস্য ছালাম হাওলাদারের বাড়ি আশ্রয় নেই। তিনি আরও বলেন আমি আমার অধিকার ফিরে পেতে চাই। যদি সে আমাকে বিবাহ না করে তাহলে আমি আত্মহত্যা করবো। ইমরান নাজিরের বাবা হুমায়ুন কবির দৈনিক বাংলাখবর প্রতিদিন‘কে বলেন, আমার ছেলেকে গত বুধবার কালিশুরির সিংড়াকাঠি গ্রামে বিবাহ করাই। কিন্তু আমি এই মেয়ের ব্যাপারে কিছুই জানিনা। এ ব্যাপারে চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা বলেন, আমি ঘটনা শুনে ছালাম মেম্বরের বাড়িতে গিয়ে মেয়ের সাথে কথা বলেছি এবং মেয়ের অভিভাবককে খবর দিয়েছি। তারা আসলে সামাজিক ভাবে বসে ঘটনার সত্যতা যাচাই করে মীমাংসা করে দেব।