রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২
৫ ডিসেম্বর, ২০২২ | ৩:৫৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৬৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৭৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল ও ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ টি মামলা রুজু হয়েছে।