রাবির ভিসি ও উপ উপাচার্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কাটাখালি পৌরসভা যুবলীগ
৫ ডিসেম্বর, ২০২২ | ৫:৫৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য গোলাম সাব্বির সাত্তার তাপু ও উপ উপাচার্য টিপু সুলতান ও ডাঃ হুমায়ুন কবির এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন কাটাখালি পৌরসভা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইসরাফিল আওয়াল ও মোঃ মেরাজ আলী। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, কাটাখালি পৌরসভা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইসরাফিল আওয়াল, যুগ্ন আহবায়ক মোঃ মেরাজ, আলী কাটাখালি পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ চাঁন মিয়া ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনারুল হক সহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।