উজিরপুরে ১৭শত ২০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট মাসুম গ্রেফতার
ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদি বাস কাউন্টারের সামনে থেকে মাদক সম্রাট মাসুম আকনকে গ্ৰেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার ইচলাদি বাস কাউন্টারের সামনে থেকে ৫ ডিসেম্বর ১৩.৩০টায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সম্রাট মাসুম আকনকে ১৭ শত ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাসুম আকনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩। অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী মাসুম আকন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আঃ মান্নান আকনের ছেলে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।