উজিরপুরে ইভটিজিং’র প্রতিবাদ করায় ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

৬ ডিসেম্বর, ২০২২ | ১১:৪৮ পূর্বাহ্ণ
নাসির উদ্দিন , উজিরপুর প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে ইভটিজিং'র প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক মাদকসেবী সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সুত্রে জানা যায়, উপজেলার পূর্ব সাতলা গ্ৰামের শিরাজ বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম বিশ্বাস (১৬) ও তার চাচাত ভাই খায়রুল বিশ্বাস (১৬) পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তাদের এক বান্ধবীকে স্কুলে যাওয়ার আসার সময় প্রায়ই উত্ত্যক্ত করতো পাশ্ববর্তী এলাকা উত্তর সাতলা গ্ৰামের আইয়ুব আলী হাওলাদারের বখাটে ছেলে তানভীর হাওলাদার (২৩)। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবী বখাটে তানভীর হোসেন হাওলাদার, শহিদুল ও খায়রুলকে ৪ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে জনতা বাজার নামক স্থানে পরিকল্পিত ভাবে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে। মূমূর্ষ অবস্থায় দুই শিক্ষার্থীকে স্হানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে ইউপি সদস্য কালাম বিশ্বাস ঘটনার সত্যতা পেয়েছেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও আশঙ্কাজনক হওয়ায় স্হানীয়দের মাধ্যমে উজিরপুর হাসপাতালে পাঠানো হয়েছে। সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়েছিল এবং বিষয়টি এলাকায় মিমাংসার চেষ্টা চলছে। অভিযুক্ত তানভীর পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।