কুড়িগ্রামে মরহুম চৌধুরী সফিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালন

৭ ডিসেম্বর, ২০২২ | ৭:৩২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

“কুড়িগ্রামের একটি ফুল চৌধুরী সফিকুল” এক সময়ের শ্লোগান খ্যাত দাপুটে জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম চৌধুরী সফিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা শহরের আর. কে রোডস্থ মরহুমের নিজ বাসভবনে জাতীয় যুব সংহতি জেলা শাখার আয়োজনে ৭ ডিসেম্বর বুধবার দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম চৌধুরী সফিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম চৌধুরী সফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- লাভলী চৌধুরী, তিতু চৌধুরী, অন্তু চৌধুরী এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার আহব্বায়ক মোঃ সফিকুল ইসলাম সফি, সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন, যুগ্ম আহব্বায়ক মোঃ শওকত আলী ধনি, মোঃ আব্দুল হক, মোঃ আপেল মিয়া, সদস্য মোঃ কবির হোসেন সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।