রাবিতে গাজাসহ চার ছাত্রলীগ নেতা আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে ১২ পোটলা বা ৩২৫ গ্রাম গাজা জব্দ করা হয়। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে প্রক্ট্ররিয়াল টিম তাদের আটক করেন। আটকৃতরা ছাত্রলীগ নেতার হলেন, শের-ই বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। প্রত্যেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি টিম টহল দিচ্ছিলেন। তারা শেখ রাসেল চত্বরে তাদের গাঁজা সেবন করতে দেখেন। এরপর আটক করে ব্যাগ সার্চ করলে ১২ পোটলা গাঁজা পাওয়া যায় ওজন ৩২৫ গ্রাম। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, তাদের আমরা গাজা সহ আটক করেছি। আইনী যে প্রক্রিয়া আছে তা অনুসরণ করা হবে। আমরা তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করবো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করব। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই চার’জনকে আমাদের কাছে হস্তান্তর করেনি। প্রশাসন যদি মামলা করে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে কি না এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, এ বিষয়ে এখনো অবগত নই। আপনাদের কাছ থেকেই মাত্র জানলাম। তারা যদি দোষী হয় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।