উজিরপুরে শেখ রাসেল মাঃ বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন-উপজেলা চেয়ারম্যান
বরিশাল জেলার উজিরপুরে শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার পৌরসভার ৭নং ওয়ার্ডে শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, এ সরকারের আমলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান আর টিনের ঘর থাকবে না। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভবিষ্যতে সকল শিক্ষা প্রতিষ্ঠানই বহুতল ভবন নির্মাণ হবে। এছাড়াও তিনি অত্র বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।