সিরাজগঞ্জে ইয়াবাসহ র‌্যাব-১২’র অভিযানে ২ মাদক কারবারী আটক

৯ ডিসেম্বর, ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে বৃহস্পতিবার রাত ৮.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কড্ডা কৃষ্ণপুর গ্রামস্থ শিশু মেলা বিদ্যা নিকেতন এন্ড হাইস্কুল এর সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪১৮ (চারশত আঠার) পিচ ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে। ৯ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটককৃত আসামীঃ ১। মোঃ রাশেদ খান বাবুল(৫০), পিতা-মোঃ আঃ রাজ্জাক, সাং-বারাকান্দি, থানা-কামারখন্দ ২। মোঃ নিজাম শেখ(৩২), পিতা- মৃত শাহজামাল শেখ, সাং-কড্ডা কৃষ্ণপুর, থানা-সিরাজগঞ্জ সদর উভয় জেলা-সিরাজগঞ্জ ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।