কলাপাড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়েছেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল মিয়া। গতকাল দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ সরকারি প্রথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতারণ উৎসব অনুষ্ঠিত হয়। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ওইসব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। আর নতুন বছরে নুতন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরাও খুশি। প্রধান অতিথি বাবুল মিয়া বলেন, বছরের প্রথম দিনে দেশের সব শিক্ষাথীদের হাতে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন বই তুলে দিয়েছেন। যাতে প্রতিটি শিক্ষার্থী বছরের প্রথমদিন হতে বই পড়ে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। তাই প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করে।