উজিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

২৭ জানুয়ারি, ২০২৩ | ৫:০৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে ‘৩৬৭পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সুত্রে জানা যায়, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান ও ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মাজিদুল হক খান ও এ.এস.আই মহিউদ্দিন মঈনসহ একদল চৌকস পুলিশের টিম ব্যপক অভিযান চালিয়ে মশাং বাজারের সামনে থেকে মাদক ব্যবসায়ী সাইদুল মল্লিক (৩৮) কে ‘৩৬৭পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে এবং একটি মোবাইলসেট ও নগদ ৩ হাজার ৮ শত টাকা জব্দ করা হয়েছে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাইদুল উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামের মোঃ হাবিবুর রহমান মল্লিকের ছেলে। এ ঘটনায় এস.আই মাজিদুল হক খান বাদী হয়ে অভিযুক্ত সাইদুল মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার সদ্য যোগদানকৃত ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, মাদকের সাথে আপোষ নহে। উজিরপুর উপজেলাকে মাদক মূক্ত করা হবে। প্রতিনিয়ত মাদকের অভিযান অব্যাহত থাকবে।