সকল শহীদ্দের প্রতি রাজিবুল ইসলাম বাপ্পির বিনম্র শ্রদ্ধা!

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:৫৬ অপরাহ্ণ
ইমরান , দৈনিক বাংলাখবর প্রতিদিন

যাদের আত্মত্যাগের বিনিময়ে এবং বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে মায়ের ভাষা ও রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। মহান একুশে ফেব্রুয়ারি বা ভাষার মাস উপলক্ষ্যে গণমাধ্যমকে তিনি আরো জানান ‘বাংলা মায়ের দামাল সন্তানেরা যারা, ১৯৪৭ সালে দেশবিভাগের পর থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবনের পড়োয়া না করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা। আর তাদের রুহের শান্তি কামনা করছি। আর যাদের আত্মত্যাগের বিনিময়ে এ ভাষা আমরা পেয়েছি, আজ সে ভাষা হারাতে বসেছে। দেয়ালের পোস্টার, লিফলেট, বিলবোর্ড, ম্যাগাজিন সহ বিভিন্ন বইয়ে ভুল বানানের ছড়াছড়ি। আসুন ভাষা শহীদ্দের ও ভাষাকে শ্রদ্ধা দেখিয়ে আজ আসুন আমরা শপথ করি, আমরা সবাই সঠিক বানান, সঠিক উচ্চারণ ও সঠিক ভাবে ভাষার ব্যবহার করবো। এবং আমরা ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলার শপথ করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে আরো শক্তিশালী করার অঙ্গিকার ব্যক্ত করছি’।