উজিরপুরে নিখোঁজের ২ দিন পরে প্রতিবন্ধীর লাশ উদ্ধার!

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৩৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় নিখোঁজের দুইদিন পরে প্রতিবন্ধির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বাড়ির পাশে খাল থেকে প্রতিবন্ধী রকিব হাওলাদার (২৭) এর লাশ উদ্ধার করা হয়। নিহত উপজেলার পশ্চিম সাতলা গ্রামের মোহাম্মদ ইখতিয়ার হাওলাদারের ছেলে। উল্লেখ্য ১৭ ফেব্রুয়ারি সকাল থেকে নিখোঁজ ছিলেন শারীরিক প্রতিবন্ধী মোঃ রকিব হাওলাদার। ১৯ তারিখ সকালে প্রতিবেশী রবেজান বেগম রকিব হাওলাদারের লাশ বাড়ির পাশে একটি খালে ভাসতে দেখে আশেপাশের লোকজনদেরকে জানান। পরে স্থানীয়দের উজিরপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। এস, আই মোঃ ইউছুব লাশ উদ্ধার করে। এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান পরিবারের কোন অভিযোগ নেই তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।