পূর্বানী গ্রুপের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান!

২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে বনভোজন, র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বাণী গ্রুপের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী পূর্বানী গ্রুপের বেলকুচি উপজেলার কামারপাড়া পূর্বাণী ফ্যাশন প্রাঙ্গেণ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এসময় বিশেষ অতিথি হিসাবে, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার, পরিচালক জাকারিয়া হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদূল হক রেজা, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার, অফিসার ইনচার্জ (ওসি)আসলাম হোসেন, ওসি তদন্ত শাহিনুর আলম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক, রেজাউল করিমসহ সাংবাদিক,ব্যবসায়ী, সমাজসেবক প্রমুখ।