নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে অধ্যক্ষ ড. লায়লা আক্তার রাত্রির সৌজন্য সাক্ষাৎ!

২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:২০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

আজকে বিকালে নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাব কমিটির সদস্য এবং লেখক ও গবেষক অধ্যক্ষ ড.লায়লা আক্তার রাত্রি। এসময় তিনি রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। এছাড়াও তাঁকে সময় দেয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ ড. লায়লা আক্তার রাত্রি। এর আগে নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অধ্যক্ষ ড. লায়লা আক্তার রাত্রি শুভেচ্ছা জানান। অপরদিকে, রাষ্ট্রপতিও অধ্যক্ষ ড. লায়লা আক্তার রাত্রি পরিবার-পরিজন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।