ব্যারিষ্টার তাপসসহ আ’লীগের অন্যান্য অঙ্গ-সংঠনগুলোর ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা!

২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। এ সময়ে ভি-ভি আই পি, ও ভি আই পি সকলে শহীদ মিনার এলাকা ত্যাগ করার পর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের লাখো মানুষের ঢল নামে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার পরই ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি,শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি.আমি কি ভুলিতে পারি।’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পরই শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সর্বস্তরের মানুষ পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে প্রবেশ করে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।