একুশ’কে বরণ করতে বই মেলায় সকল বয়সের মানুষের ঢল!
কথায় আছে, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। একটি জাতির সংস্কৃতি থেকে শুরু করে জীবন মান ফুটে উঠে সে জাতির সাহিত্যের চর্চার মধ্যে দিয়ে। কিন্তু বর্তমানে ডিজিটাল লাইব্রেরি থাকাতে এবং মানুষ আধুনিকতার ছোয়া পেতে বাস্তব ভিত্তিক বই পড়ার আগ্রহ দিন দিন হারাচ্ছে। কোনো কোনো লেখক নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে ক্ষোভ নিয়া বলেন, বর্তমানে পাঠকের চাইতে লেখক এর সংখ্যা খুব বেশি। তবে লেখা সঠিক মান ধরে রাখতে না পারলে ভবিষ্যতে এর মূল্য এ জাতিকেই দিতে হবে। তারা আরো বলেন,বই মেলায় ক্রেতার চাইতে এবং সঠিক বই প্রেমির চাইতে দর্শক এর পরিমান অনেক বেশি। অনেকের সাথে কথা বললে, কেউ কেউ ভিন্ন মতোও প্রকাশ করেন। বই মেলায় সকল ধরনের লোক আসবে এমনটাই স্বাভাবিক বলে মনে করেন। তারা বিডিনিউজ ৯৯৯.কম 'কে আরো বলেন, যারা সত্যিকারের বই প্রেমি তারা কিন্তু হাজার মানুষের ভীরে তাদের কাঙ্খিত বইটি খুজে নিচ্ছে। কয়েকটি স্টল ঘুরে ঘুরে, ছোট্ট ছোট্ট সোনামণিদের হাসিমাখা মুখখানাও কিন্তু চোখে পরার মতো ছিলো। রাখি,বন্ধন নামের ২টি সোনামণি কে জিজ্ঞেস করলে তারা জানান, তাদের পছন্দের বইগুলো কিনতে পেরে, তারা খুবই আনন্দিত। বাংঙ্গালি জাতির ভাষা আন্দোলনের চেতনা কে জাগিয়ে তুলতে ২১(একুশ)’কে কেন্দ্র করে বই মেলা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে প্রতি বছরই যা এ বছরও ভিড় লক্ষ্য করা গেছে চোখে পরার মত।